রাজনীতি ৫ নভেম্বর, ২০১৯ ১১:৪৮

খোকার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট।।

সাদেক হোসেন খোকার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে।
জানাজায় বিএনপি, আওয়ামী লীগ দূতাবাসের কর্মকর্তারাসহ যুক্তরাষ্ট্রে অবস্থিত সর্বস্তরে বাংলাদেশীরা অংশ নিয়েছেন। জানাজা শেষে মুক্তিযোদ্ধারা গার্ড অব অনার জানিয়েছেন।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মেয়র ও গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা।

সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছা অনুযায়ী দেশে তাঁকে দেশে আনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে খোকার মরদেহ দেশে আনতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। এমনকি, খোকার ইচ্ছা অনুযায়ী রাজধানীর জুরাইনে বাবা-মার কবরের পাশেই সমাহিত করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে আসবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা ১০ মিনিটে অ্যামিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে উনার মরদেহ ঢাকা পৌঁছাবে।