রাজনীতি ১৬ নভেম্বর, ২০১৯ ০২:২১

সাচ্চুর জন্য কাঁদলেন হাজারো নেতা-কর্মী (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক।।

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার(১৬ নভেম্বর)। এবারের সম্মেলনে সাধারন সম্পাদক পদে একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে বারবার গাজী মেজবাউল হোসেন সাচ্চুর কথা শোনা গেলেও সাধারন সম্পাদক হিসেবে তিনি মনোনিত হন নি।

মেজবাউল হক সাচ্চুর ভক্ত ও অনুরাগী, স্বেচ্ছাসেবক লীগে তার অনুসারী নেতাকর্মীদের মাঝে যেন নেমে এসেছে হতাশার ছায়া। তারা যেন নিশ্চিত ছিলেন যে ক্লিন ইমেজের এই নেতাই সাধারন সম্পাদকের পদ অলংকৃত করবেন। তার অনেক অনুসারীকেই আজকের সম্মেলনের পর ক্রন্দন করতে দেখা যায়। 

আরো পড়ুন: ১৫ বছরেরও মেজবাউল হোসেন সাচ্চু ভুলতে পারেনি স্প্লিন্টারের যন্ত্রণা

উল্লেখ্য গাজী মেজবাউল হোসেন সাচ্চু সারা দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবেই পরিচিত। ইতিমধ্যে তিনি রাজনৈতিক, অরাজনৈতিক, গরিব, দু:খীদের মন জয় করেছেন। নেতাকর্মীদের মাঝে পেয়েছেন হিমালয় সমান জনপ্রিয়তা। তিনি ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার সময়েও রেখেছিলেন সাহসী ভূমিকা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনেও রাজপথে ছিলো তার সরব উপস্থিতি।

এছাড়াও তিনি বিগত দিনে দেশবাসীকে জামাত শিবিরের তান্ডব থেকে রক্ষা করতে তার কর্মীদের নিয়ে সব সময় রাজপথে বলিষ্ঠ ছিলেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের তরুণ নেতাকর্মীরা গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে তাদের রাজনৈতিক আইডল হিসেবে দেখেন। তিনি দিন রাত সব সময় নেতা কর্মীদের বিপদে ছুটে যান।