রাজনীতি ১৮ অক্টোবর, ২০২০ ০৯:৫৫

৯ শতাংশ ভোট পেয়ে এমপি হলেন আ.লীগের মনু

তামজীদ রহমান তন্ময়

ঢাকা-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ৭১ জন।গতকাল শনিবার এই আসনে উপনির্বাচনে ভোট পরেছে মাত্র ৪৮ হাজার ৫৬৮ জন। যা এই আসনের মোট ভোটারের ১০ দশমিক ৪৩ শতাংশ।

স্থানীয় সরকার বিশেশজ্ঞরা মনে করেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা নেই। উপনির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম। তাই ভোটকেন্দ্রে উথসবমুখর পরিবেশ ছিল না। ভোটারদের উপস্থিতী ছিল কম।

এত অল্প ভোট পেয়ে জনপ্রতিনিধি নির্বাচন দেশে ইতিহাস হয়ে থাকবে।

গতকাল উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু পান ৪৫ হাজার ৬৪২ টি ভোট পেয়ে বিজয় লাভ করেন। বাকি ২ হাজার ৯২৬ টি ভোট পান বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৭ অক্টোবর) বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সেহতাব উদ্দিন এর নেতৃত্বে রাত পৌনে ১০টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে এই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।

এছাড়াও জাতীয় পার্টির মীর আব্দুস সবুর লাঙ্গল প্রতীক নিয়ে ৪১৩ টি , বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ডাব প্রতীক নিয়ে ৪৯ টি ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার) আম প্রতীক নিয়ে ১১১টি ভোট পেয়েছেন।

ফলাফল প্রকাশের পরপরই বিজয় মিছিলে মেতে ওঠেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থনকারী প্রার্থীরা। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলেন দুই দলই এখনো নির্বাচন আচরণবিধির মধ্যে রয়েছে।

এর আগে ভোট কেন্দ্রে ভোটগ্রহন সকাল ৯ ট থেকে শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত। ভোটাররা ইভিএম পদ্বতিতে ভোটপ্রদান কার্যক্রম শেষ করে বলে জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-৫ আসন গঠিত।

এদিকে ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ধরেন বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি একইসাথে নির্বাচনের ফলাফল বর্জন এবং পুনর্নির্বাচনের দাবি জানান এবং প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন ।