সারাদেশ ২৯ অক্টোবর, ২০২০ ১১:৪৬

নেশাগ্রস্ত ছেলের ধাক্কায় প্রাণ হারালেন মা

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুরে নেশাগ্রস্ত ছেলের ধাক্কায় এক মায়ের মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গোরস্থানপাড়া গ্রামে ঘটনা ঘটে পরে স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে

স্থানীয়রা জানায়, মৃত আবুল হোসেনের ছেলে মামুন (৪০) প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তার মা জিন্নাতুন নেছার (৬২) কাছে নেশা করার জন্য টাকা চান মা টাকা দিতে না চাইলে এটা নিয়ে মা ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয় একপর্যায়ে মামুন তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এতে ঘটনাস্থলেই মা জিন্নাতুন নেছা প্রাণ হারান খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠিয়েছে ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে