সারাদেশ ৩০ অক্টোবর, ২০২০ ০৫:৪২

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে তীব্র যানজটে জনদুর্ভোগে

ডেস্ক রিপোর্ট

শিমুলিয়া-কাঠাঁলবাড়ি বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ।। শুক্রবার  সকাল থেকে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীগণ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাঠাঁলবাড়ি বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ প্রতিদিন দ্বিগুণ থাকলেও শুক্রবার ছুটির দিন হওয়ায় তা বেড়েছে কয়েকগুণ। চাপ সামাল দিতে ঘাট থেকে ৭ কি.মি. দূরে উথুলী সংযোগ মোড়ে পণ্যবাহী ট্রাক সারি করে রাখা হচ্ছে। তা মোড় ছাড়িয়ে আরিচার ৩ কি: মি: এলাকা জুড়ে রয়েছে।

এদিকে ছুটির দিন থাকায় ছোট ও পরিবহণ চাপ রয়েছে কয়েকগুণ বেশি। এতে পরিবহনের যাত্রীদের অভিযোগ তাদের চার থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নদী পার হতে। এর কারণে শিশু-নারীরাই বেশি দুর্ভোগে রয়েছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ২০টি ফেরি মধ্যে ১৯টি ফেরি চলাচল করছে। ফেরির তুলনায় ঘাট কম থাকায় ফেরি ঘাটে নোঙর করতে সময় লাগছে বেশি। এতে চরম দুর্ভোগে রয়েছে যানবাহনের শ্রমিক ও যাত্রীরা।