সারাদেশ ৩১ অক্টোবর, ২০২০ ০৫:৪০

ভোলায় ইলিশ ধরার অপরাধে ১৩ জেলের জেল

ডেস্ক রিপোর্ট

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলায় ১৩ জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এদের মধ্যে সাত জনের এক বছর করে কারাদণ্ড ও ছয় জনের পাঁচ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত আটকদের এ জেল ও জরিমানা করা হয়

এদের মধ্যে লালমোহন থেকে আটক পাঁচ ও দৌলতখান থেকে আটক দুই জনকে কারাদণ্ড এবং চরফ্যাশন, লালমোহন ও দৌলতখান থেকে আটক ছয় জেলেকে জরিমানা করা হয়েছে এছাড়াও ২১ হাজার মিটার কারেন্ট জাল ও ৯১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে

জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক এইচএম জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮টি অভিযান পরিচালিত হয়েছে এ অভিযানে ১৩ জনের জেল ও জরিমানা করা হয়

তিনি জানান, গত ১৮ দিনে এ পর্যন্ত ৪৯৭ জনের জেল-জরিমানা করা হয়েছে যার মধ্যে ৩০৯ জনের কারাদণ্ড ও ১৮৮ জনের জরিমানা করা হয়

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মেঘনা-তেঁতুলিয়া নদীতে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যবিভাগ