সারাদেশ ১১ নভেম্বর, ২০২০ ০৪:২৫

টাঙ্গাইলে

ট্রাকচাপায় তরুণীসহ ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাঁশপাড়ায় ট্রাকচাপায় তরুণীসহ মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছেআজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের আব্দুল বারেক এর ছেলে শুভ আহমেদ সানি (১৮), টাঙ্গাইল সদর উপজেলার কাকমারি এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া (১৮) শুভর বন্ধু করটিয়া বাইপাস এলাকার বাপ্পী (২২) 

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ তথ্য নিশ্চিত করেছেন