সারাদেশ ২০ নভেম্বর, ২০২০ ০৭:৪৮

পাটুরিয়া ফেরিঘাটে

পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

ডেস্ক রিপোর্ট

ফেরি বিকল হয়ে যাওয়ার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পাটুরিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় আছে প্রায় ৬ শতাধিক যানবাহন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারির এমন চিত্র

দেখা যায়, দু’টি ট্রাক ট্রার্মিনালে তিন শতাধিক, ওজন স্কেলের মুখে এক শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে আরও দেড় শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় আছে এছাড়া যাত্রীবাহী পরিবহন রযেছে আরও শতাধিক পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাটের তিনটি পকেটের মধ্যে একটিতে খান জাহান আলী ফেরি যান্ত্রিক ত্রুটি হওয়ায় ওই ঘাট পন্টুন দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ঘাট পয়েন্টের অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে উথুলী সংযোগ মোড়ে কিছু পণ্যবোঝাই ট্রাক আটকে রাখা হয়েছে ঘাট এলাকার চাপ কমে গেলে যানবাহনগুলো পুনরায় পাটুরিয়া অভিমূখে পাঠানো হবে বলেও জানান তিনি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ঘাটে কিছু যানবাহনের বাড়তি চাপ রয়েছে যে কারণে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করা হচ্ছে এবং পরিবহনের চাপ কমে গেলে পণ্যবোঝাই ট্রাক পার করা হবে ১৭টি ফেরি নৌপথে যানবাহন পারাপার করছে তবে তিন নম্বর পন্টুনে খান জাহান আলী নামে রো রো ফেরির পাখায় জাল জড়িয়ে যাওয়ায় সাময়িকভাবে ওই ফেরি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে