সারাদেশ ২০ নভেম্বর, ২০২০ ০১:৫৫

ছুটির দিনে ঢাকায় হঠাৎ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

সাপ্তাহিক ছুটির দিনে আজ শুক্রবার হঠাৎ বৃষ্টিতে ভিজেছে গোটা ঢাকা বৃষ্টির প্রভাবে ইতোমধ্যেই হালকা শী অনুভূত হচ্ছে। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয় হঠাৎ বৃষ্টিতে অনেক পথচারীকে ভোগান্তি পোহাতে হয়

এদিকে শুক্রবারের দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে ঢাকা পার্শ্ববর্তী এলাকার বৃষ্টি হতে পারে, এমন তথ্য ছিল না

অবশ্য আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে