নিজস্ব প্রতিবেদক
সেভ দ্য রোড'র মহাসচিব শান্তা ফারজানা বলেছেন, মওলানা ভাসানীর মতো করে দেশকে গড়তে হবে। আজ মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে অদ্য সকাল সাড়ে ১০ টায় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, মওলানা ভাসানী যেভাবে দেশকে গড়তে চেয়েছিলেন সেভাবে গড়তে হলে দুর্নীতি থামাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সেভ দ্য রোড'র প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা শামসুল আলম শিবলী প্রমুখ।





















