সারাদেশ ৩ ডিসেম্বর, ২০২০ ০৩:২৩

চার কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন এলাকা থেকে চার কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল। তারা কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

আটক তিন মাদককারবারি হলেন- মো. জাকির হোসেন দোলন (২৮), মো. রনি মিয়া (২৩) ও মো. চঞ্চল হোসেন (২৪)।

ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ গতকাল পল্টন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।