সারাদেশ ৩ ডিসেম্বর, ২০২০ ০৫:১০

জামালপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি ডোবায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে।

গতকাল বুধবার দুপুরে সাতপোয়া ইউনিয়নের আদ্রা আলিম মাদরাসার পাশের ডোবা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

সরিষাবাড়ী থানার ওসি আবু ফজলুল করীম বলেন, আদ্রা আলিম মাদরাসার পাশে ডোবায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে মৃত দেহটি উদ্ধার করে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।