ডেস্ক রিপোর্ট।।
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাতে উপজেলার ভুজপুর থানার কোটবাড়িয়া গ্রামের শিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়ায় র্যাবের টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।





















