ডেস্ক রিপোর্ট ।।
নিজ কার্যালয়ের অফিস সহাকারী এক নারীর সঙ্গে একটি বিতর্কিত ভিডিও ফাঁস হওয়ার কারণে সদ্য ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে প্রত্যাহারের পর পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হককে জামালপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
যোগাযোগ করা হয় নতুন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সাথে। এ সময় তিনি প্রতিবেদককে বলেন, আমি মঙ্গলবার থেকে অফিস কার্যক্রম শুরু করেছি। সরকারি নির্দেশে আমি সোমবার বিকেলে এখানে যোগদান করেছি। জামালপুর জেলাবাসীকে সেবা করতে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।
আরো পড়ুন: অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন সাধনা
সম্প্রতি আহমেদ কবীরের ঘটনার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কি কোন ধরণের প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমার মনে হয় না এমন কোন প্রভাব পড়েছে বা পড়বে। কাজ তার নিজের গতীতে চলবে এটাই নিয়োম। তার বিষয়ে (আহমেদ কবীর) তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে ওনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এখন আপাতত এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।
গত সোমাবার অফিস সহাকারী সানজিদা ইয়াসমিন সাধনা অফিসে এসেছিলেন এবং অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করেছেন। এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা?
আরো পড়ুন: সাধনার আরো যে গোপন তথ্য ফাঁস করলেন তার বাবা
জেলা প্রশাসক বলেন, তার (সাধনার) ছুটির দরখাস্ত আমার হাতে এখনও আসেনি। আসলে বিষয়টি নিয়ে অফিসিয়াল সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু তদন্ত চলছে এই মূহুর্তে ছুটির বিষয়টি নিয়ে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।
বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন ডিসি আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।




















