সারাদেশ ৫ ডিসেম্বর, ২০২০ ০১:৩৯

বিটেশ্বরে আসিফ সরদারের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদ নিবার্চনকে কেন্দ্র করে উঠান বৈঠক করেছেন ১ নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসিফ সরদার।

আজ বিকেলে ইউনিয়নের কালাসাদারদিয়া এলাকায় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ মত বিনিময় সভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

হ

এসময় তিনি এলাকার জনগণের সাথে তাদের নানবিধ সমস্যার কথা আলোচনা করেন। নির্বাচিত হলে সেগুলো সমাধানেরও আশ্বাস দেন। পাশাপাশি বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন।

বৈঠকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসিফ সরদার বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত। আমি এই এলাকার সন্তান। আমি এলাকাবাসীর নানা উন্নয়নমুলক কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করেছি। আমি মনোনয়ন পেলে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারবো।

হ

আসিফ বলেন, আমার নেতা দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের দোয়া ও সমর্থন নিয়েই নির্বাচনী মাঠে নেমেছি। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে বিজয় সুনিশ্চিত।

উল্লেখ্য, আসিফ সরদার দুর্গাপুর সরদার বাড়ির দেলোয়ার হোসেন সরদারের ছেলে। দাউদকান্দি উপজেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, মোবারক ভূঁইয়া, হাবু মেম্বার, জামাল ভূঁইয়া, মনির সরদার, আহমেদ সরদার, শহীদ সরদার, রিমন সরদার, সাইফুল ভূঁইয়া, জনি সরদার, সোহেল সরদার, ইমন সরদার, ইকবাল সরদার, জুলহাস প্রধান প্রমুখ।