সারাদেশ ৬ ডিসেম্বর, ২০২০ ০৪:১১

ঘন কুয়াশায় বন্ধ রয়েছে বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে রবিবার ভোর পাঁচটা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে এছাড়া সকাল সাতটা থেকে লঞ্চ চলাচল করলেও ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচলও বন্ধ আছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে তথ্য জানা গেছে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে নৌরুট ঝাপসা হয়ে আসে ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায় পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ

এছাড়াও ঘন কুয়াশার কারণে লঞ্চ স্পিডবোটও বন্ধ রয়েছে বলে বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে। বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ভোর সাড়ে পাঁচটা থেকে ফেরি বন্ধ রয়েছে কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে