নিজস্ব প্রতিবেদক
রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ওবায়দুল হক খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, সিনিয়র সাংবাদিক সুভাষ চন্দ্র বাদল, মাইনুল আলম, রহমান মুস্তাফিজ, মানিক লাল ঘোষ, হেমায়েত হোসেন, আবু সাইদ, আসাদুজ্জামান আসাদ, অমরেশ রায় জাহাঙ্গীর খান বাবু,সমীরন রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু, বাঙ্গালী ও বাংলাদেশ অবিচ্ছেদ্য শব্দ। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে ওরা বাঙ্গালীর হৃদপিণ্ডে আঘাত হেনেছে। যা ক্ষমার অযোগ্য। এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবী জানায় বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ ।





















