সারাদেশ ১০ ডিসেম্বর, ২০২০ ০৯:১৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বিচার চায় মুক্তিযোদ্ধাদের সন্তানরা

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধার সন্তানরা কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের গ্রেফতার বিচার দাবি করেছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আয়োজিত মানববন্ধন থেকে দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলয়মান মিয়া, মহাসচিব শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা পুরো জাতিকে চরমভাবে ব্যথিত করেছে। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী, তারা বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ মানে না। এদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।