ডেস্ক রিপোর্ট
সাঁকো থেকে পানিতে পড়ে কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে মো. আবির (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আবির পোকখালী উত্তরপাড়ার হারুন সওদাগরের ছেলে।
পানিতে নিখোঁজের ৯ ঘণ্টা পর শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফুলছড়ি নদী থেকে ওই শিশুর উদ্ধার করা হয়।
শিশুর স্বজনরা জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে সাঁকো পাড় হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায় আবির৷ তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি।
নিখোঁজের প্রায় ৯ ঘণ্টা পর তাকে খালের পানিতে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।





















