সারাদেশ ১২ ডিসেম্বর, ২০২০ ০২:১৮

‘উন্নয়নের ম্যাজিক ম্যান শেখ হাসিনা’

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নের ম্যাজিক ম্যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাক চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরেজাউল করিম চৌধুরী বলেছেন, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু তৈরি করার কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন স্বপ্নের পদ্মা সেতুর সব স্প্যান বসে গেছে। দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। এই থেকে বোঝা যায় শেখ হাসিনা যা বলেন তাই করে দেখান।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটির বাসিন্দাদের সেবার জন্য তিনি (শেখ হাসিনা) আমাকে মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন যদি চট্টগ্রামবাসী তাদের ভোটের মাধ্যমে চূড়ান্ত করেন, সেবক হিসেবে আমি চট্টগ্রামকে নিয়ে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী চিন্তা আন্তরিকতাকে কাজে লাগিয়ে অত্যাধুনিক সেবার মানসম্পন্ন সিটি হিসেবে গড়তে চাই।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাক্তাই খাতুনগঞ্জ সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হক, চাক্তাই শিল্প বণিক সমিতির সভাপতি এস এম হারুনুর রশিদ, চাক্তাই আড়তদার সমিতির সভাপতি আহসান খালেদ পারভেজ প্রমুখ।