সারাদেশ ২৩ ডিসেম্বর, ২০২০ ১২:০৫

গাজীপুরের মাওনায় গোলাবারুদ ধ্বংসকরণ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট

রাজেন্দ্রপুর সেনানিবাস শ্রীপুর থানার মাওনা মৌজা দক্ষিণ বারতোপা এলাকার শিরিশগুড়ি গ্রামে অবস্থিত সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে আগামী ২৭ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি ২০২১ পর্যন্ত অকেজো গোলাবারুদ বিস্ফোরক দ্রব্য ধ্বংস করবে

এলাকাটি ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা বাজার পয়েন্ট হতে কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত

উল্লেখিত তারিখে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধ্বংস বার্নিং কার্যক্রম পরিচালনা করা হবে ফলে ডেমোলিশন গ্রাউন্ডের চারপাশের কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ

ফলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে উল্লেখ করা সময়কালে উল্লেখিত স্থানে জনসাধারণ গৃহপালিত প্রাণীর চলাচল না করার জন্য আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এর তরফে অনুরোধ জানানো হয়েছে