নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে মাটির চুলায় আগুন পোহাতে গিয়ে মাবিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, বাড়িতে একাই থাকতেন মাবিয়া। শীত সইতে না পেরে গতকাল সন্ধ্যায় রান্নাঘরের চুলায় আগুন পোহাতে বসেন মাবিয়া। এ সময় তার কাপড়ে আগুন লাগে। বয়স্ক হওয়ার কারণে আগুন নেভাতে না পেরে মারা যান তিনি। পরে এক প্রতিবেশী তাকে দেখে তার সন্তানদের খবর দেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ওই বৃদ্ধার ছেলে শহরে থাকে। গ্রামের বাড়িতে তিনি একাই থাকতেন এবং রান্না করে খেতেন। বাড়িতে আর কেউ না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।





















