সারাদেশ ২৬ ডিসেম্বর, ২০২০ ০৪:২৮

চাঁদপুরে ১৫ মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১৩ থেকে কোস্টগার্ড ১৫ মণ জাটকা জব্দ করেছে

গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, জাটকা নিধন রোধে কোস্টগার্ড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর এই অভিযান পরিচালনা করেন অভিযানকালে আনুমানিক ১৫ মন (৬০০ কেজি) জাটকা জব্দ করা হয়

জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদের উপস্থিতিতে এতিম দুস্থদের মাঝে বিতরণ করা হয়