কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাবুর্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ। তবে তাৎক্ষণিকভাবে নিহত অপর ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
আবুল কালাম আজাদ জানান, আজ ভোরে বাবুর্চি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ের পুলিশের এএসআই আক্তার হোসেনসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।





















