ডেস্ক রিপোর্ট
আগামীকাল মঙ্গলবার পাইপলাইনের নির্মাণ কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বলা হয়েছে, পাইপলাইন নির্মাণ কাজের জন্য নির্ধারিত কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৫টা পর্যন্ত রাজধানীর গাউসিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরাবরাহ বন্ধ থাকবে।




















