সারাদেশ ১১ জানুয়ারি, ২০২১ ১১:০৭

নারায়ণগঞ্জে গুড়িয়ে দেয়া হলো অর্ধশতাধিক স্থাপনা

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গায় স্থাপিত অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কালিরবাজার কেন্দ্রীয় রেলওয়ে সংলগ্ন এলাকায় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়

এসময় বিভিন্ন দোকান, খাবারের হোটেল, অস্থায়ী বাসস্থানসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়

অভিযানে বাংলাদেশ রেলওয়ের বিভাগীর ভূ-সম্পত্তি কর্মকর্তা ডেপুটি কমিশনার নজরুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্টেট, পুলিশ, বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ, রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

তবে এসময় শহরের ঐতিহ্যবাহী মাউরা হোটেলকে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় মাসের সময় দেওয়া হয় স্থাপনা সরিয়ে দেওয়ার জন্য

অভিযানে সহযোগিতার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে বিআইডব্লিউটিএ' নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম আপরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন উপস্থিত ছিলেন