নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার পাতলা খান লেন এলাকায় 'সাকরাইন/ঘুড়ি উৎসব-১৪২৭' অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি ঘুড়ি উড়িয়ে উপস্থিত সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

মেয়র তাপস বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। এই উৎসব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডে চলছে। আনন্দ উৎসবের মাধ্যমে পুরো ঢাকাবাসী সাকরাইন উপভোগ করছেন। আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন করা, সংরক্ষণ করা, পালন করা। সেই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন থেকে প্রতি বছর এই আয়োজন করবে। এর মাধ্যমে আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে চাই।'

মেয়র তাপস আরও বলেন, আমরা উৎসব করতে জানি, আনন্দ করতে জানি তা সাকরাইন উৎসবের মাধ্যমে দেখিয়ে দিতে চাই।





















