সারাদেশ ১৪ জানুয়ারি, ২০২১ ০২:২২

মাস্টারমাইন্ডের ছাত্রী ধর্ষণ : বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ

আজ বৃহস্পতিবার মাস্টারমাইন্ড স্কুলের সামনে মানববন্ধন পালিত হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী-অভিভাবক নারী নেত্রীরা

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধে ভুক্তভোগীদের পাশে থেকে বাংলাদেশ মহিলা পরিষদ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ হত্যার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং মর্মান্তিক। নারীর প্রতি সমাজের নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি চলমান তার কারণে মেয়েটি ঘটনার শিকার হলো। ঘটনাটি নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা কাজ করছেন তাদের অত্যন্ত সংক্ষুব্ধ করে তুলেছে।

তারা বলেন, ‘এখনও বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দেশ আটকে আছে। ঘটনায় একজন অভিযুক্তকে কেবল আটক করা হয়েছে কিন্তু বাকি তিনজনের বিষয়ে প্রশাসনের দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। ছাত্রীর শরীরে থাকা জখমের কথা বলা হলেও বিষয়টিকে বারবার উপেক্ষা করে কেবলসম্মতিতে ঘটনাটি ঘটেছে এমন বলার চেষ্টা হচ্ছে। সম্মতির বিষয়ে এখনও অনেকের জানার অভাব আছে।

বক্তারা অভিযোগ করেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে, মিথ্যা ছবি ব্যবহার করে ওই ছাত্রীর পরিবারকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মেয়েটিকে দোষারোপ করা হচ্ছে। অন্যদিকে, অপরাধ আড়াল করতে অভিযুক্ত দিহানের বয়স কমিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে। দিহানের দীর্ঘসময়ের আচার-আচরণ, চলাফেরা কেমন সেসব নিয়ে কোনো তথ্য প্রকাশ হতে দেখা যাচ্ছে না।

কলাবাগানে নিহত ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ের শরীরে কিছু দিয়ে আঘাতের চিহ্ন থাকলেও ফরেনসিক রিপোর্টে তা গোপন করা হচ্ছে। মরদেহের ছবিতে তা স্পষ্টভাবে দেখা গেলেও গোপনের চেষ্টা করা হচ্ছে।’  ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষকের কঠিন বিচারের দাবি জানান তিনি। মানববন্ধন শেষে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবন পর্যন্ত গিয়ে কর্মসূচি শেষ হয়

মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের ঢাকা মহানগরের লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ আইরিন, আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুন-নেসা খান, আইনজীবী ফাতেমা খাতুন, অ্যাডভোকেসি লবি পরিচালক জনা গোস্বামী এবং শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত ছিলেন