সারাদেশ ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৪৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট ।। 

বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক দেখতে এসে রাস্তা পারাপারের সময় এক নারী পথচারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে শেরপুরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী কলা বোঝাই একটি ট্রাকের সাথে ঢাকা থেকে বগুড়াগামী রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রড বোঝাই ট্রাকের দুইজন ও কলা বোঝাই ট্রাকের একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় আরও তিনজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাক দেখতে এসে স্থানীয় উলিপুর এলাকার মৃত বুলু মিয়ার স্ত্রী আমেনা বিবি (৫৫) নিহত হন।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।