সারাদেশ ৩০ জানুয়ারি, ২০২১ ০৪:০৪

সামাজিক দূরত্ব না মেনেই যেখানে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় ধাপে আজ শনিবার যশোরে প্রথম মণিরামপুর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সকালে ঘন কুয়াশার মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে তবে ভোটারলাইনে সামাজিক দূরত্বের কোনও বালাই নেই

যদিও ভোটকেন্দ্রের বাইরে নির্বাচন কমিশনের নির্দেশনা সম্বলিত ব্যানার দেখা গেছে

মণিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, মাস্ক পরে ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ভোটারলাইনে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে- এমন নির্দেশনা নির্বাচন কমিশনের ব্যানারে স্পষ্ট লেখা আছে তবে এ দূরত্ব মানা বা মানানোর কোনও তৎপরতা দেখা যায়নি ভোটারলাইনে শত শত নারী-পুরুষ গায়ে গা ঘেষে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন