সারাদেশ ৩০ জানুয়ারি, ২০২১ ০৭:৪২

দিনাজপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে পুলিশের বিরুদ্ধে এক বাসচালককে পেটানোর অভিযোগ তুলে প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর পরিবহন শ্রমিকরা

আজ শনিবার সকাল থেকে বাস, ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ করছে বাস শ্রমিকেরা তারা বলছেন, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা বাস চলাচল শুরু করবেন না

দিনাজপুর বাস শ্রমিকদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায়  নুসরাত পরিবহনের একটি বাস রিজার্ভ যাত্রী নিয়ে যাওয়ার পথে চাম্পাতলীতে পুলিশের পিকআপ ভ্যানকে সাইড দিতে দেরি করে এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশ লাঠি দিয়ে নুসরাত পরিবহনের চালক হযরত আলীকে পেটায় এতে ওই চালক গুরুতর আহত হয়

জানা গেছে, সকালে চালককে পিটিয়ে আহত করার খবর টার্মিনালসহ বাস শ্রমিক সংগঠনগুলোর মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে টার্মিনাল এলাকায় মহাসড়কের ওপর এলোপাতাড়িভাবে যানবাহন রেখে অবরোধ ও বিক্ষোভ শুরু করে এসময় দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নুর আলম শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা বাস-ট্রাক মহাসড়কের মাঝে রেখে বিক্ষোভ করছেন

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শেখ বাদশা বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চলছে