সারাদেশ ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৩৫

বগুড়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ দুজনকে আটক করেছে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) আটককৃতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোড়াপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪০) পোওতা এলাকার শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০)

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া ্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফারুক মিজানুরকে আটক করা হয় সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোনসহ চারটি সিমকার্ড উদ্ধার করা হয়

্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে