সারাদেশ ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৪৭

ফেব্রুয়ারির শেষে শিলাবৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট

গত বছর শীতের প্রকোপ কম থাকলেও এবারের শীত মানুষের হার কাঁপানো কয়েকটি শৈত্যপ্রবাহ শেষ হয়েছে তবে এ সপ্তাহের পর সারা দেশে আর শৈত্যপ্রবাহ না থাকলেও শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে

গতকাল বুধবার (০৩ ফেব্রুয়ারি) তাপমাত্রা বেশ কিছুটা বাড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে গেছে আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়বে

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ফেব্রুয়ারি শেষ মুহূর্তে বসন্ত কাল এসময়ে শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনা আছে এছাড়া মার্চে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হবে এ মাসে উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে নদী কেন্দ্রিক এলাকায় মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে