সারাদেশ ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:০৫

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করোনায় আক্রান্ত ৬৮ জন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ জন এ নিয়ে নগরীতে মোট আক্রান্ত ৩৩ হাজার ৩৫৫ জন এদিন নতুন করে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৫টি ল্যাবে ১ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা হয় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১হাজার ৮২৫টি আক্রান্তদের মধ্যে নগরে ৫৩ জন এবং উপজেলায় ১৫ জন