সারাদেশ ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:২২

সোহরাওয়ার্দী হাসপাতালে এক অজ্ঞাত ব্যক্তি

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও হাসপাতালের বারান্দায় একা পড়ে আছেন গোলাম মাহবুব নামের ৭০ বছরের একজন অজ্ঞাত রোগী।

ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গত রবিবার ভোর রাতে মিরপুর থানার একজন পুলিশ কর্মকর্তা গোলাম মাহবুবকে হাসপাতালে অজ্ঞান অবস্থায় নিয়ে আসেন। 

এরপর চিকিৎসা পেয়ে কিছুটা সুস্থ হয়ে নিজের নাম ও মিরপুর নবাবের মোড় পাকা রাস্তায় ফল বিক্রি করতেন বলে জানান তিনি। তবে পুরো ঠিকানা ও স্বজনদের নাম বলতে পারছেন না মাহবুব। সোহরাওয়ার্দী কলেজ ও হাসপাতালে ঢুকতেই নিচতলার বারান্দায় রয়েছেন গোলাম মাহবুব।