ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মোঃ নজরুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ রোববার সকালে তিনি ত্রিশাল পৌরসভার ৩ নং ওয়ার্ডের মধ্য চরপাড়া এলাকায় গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম জানান ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী হলে এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজকর্ম করবেন এছাড়াও মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহরোধে কঠোর ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন তিনি। নজরুল ইসলাম সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।





















