সারাদেশ ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:০৬

জিয়াকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয় : মোশাররফ

ডেস্ক রিপোর্ট

জিয়াকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র করে সরকার আগুন নিয়ে খেলছে

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি খন্দকার মোশাররফ বলেন, ‘এই খেতাব কেউ দেয় নাই জিয়াউর রহমানসহ যারা এই খেতাব পেয়েছেন তারা প্রত্যেকে অর্জন করেছেন

তিনি বলেন, এই সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে জনগণের ঘাড়ের ওপর চেপে আছে তাদের পক্ষে নৈতিক কথা বলা সম্ভব নয় মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত, মিথ্যা তাদের বলতে হবে, তারা অন্যায়ের ওপরে প্রতিষ্ঠিত তাদের অন্যায়ই করতে হবে