ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আজ শনিবার ভোরে টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ উত্তর বরইতলী গ্রামে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ উত্তর বরইতলী গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে ৪৯ হাজার ৫০০ ইয়াবাসহ আটক করে। তারা হলেন- শামসুল আলম (৩০) ও জামাল হোসেন (৩৬)।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





















