ডেস্ক রিপোর্ট
হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দিগাম্বর বাজারের ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই উপজেলার লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অজ্ঞলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)।
স্থানীয় একটি সূত্র জানায়, সন্দীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে দিগাম্বর বাজারের একটি তিনতলা বাসায় ভাড়া থাকেন। ঘটনার দিন রাতে ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। ভোর রাতে প্রতিবেশী আমির আলীর মাধ্যমে জানতে পারেন তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি সকালে এসে হত্যাকাণ্ডের ঘটনা দেখতে পান।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত বলেন, ভোর ৪ থেকে সকাল ৭ টার মধ্যে এ ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি মোহাম্মদ পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এখনো পর্যন্ত মামলা দায়ের করা হয়নি।





















