নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের কলেজছাত্রীকে আবসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করে ভুক্তভোগী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর খুটাখালীর এক কলেজছাত্রী তার বান্ধবীদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পর একই এলাকার বখাটে যুবক ওই ছাত্রীকে ফুসলিয়ে কলাতলি এলাকায় একটি আবাসিক হোটেলে একটি কক্ষে নিয়ে তাকে জুস খাইয়ে অজ্ঞান করে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তিনি পালিয়ে বাড়িতে এসে মা-বাবাকে জানায়।
মামলার বাদী ওই ছাত্রী এজাহারে দাবি করেন, অভিযুক্ত যুবকের ছোট বোন আামার বান্ধবী। তার মাধ্যেমে আমাকে বিভিন্নভাবে প্রেম নিবেদন করে সে। এতে সাড়া না দেওয়ায় কক্সবাজারে আমাকে একা পেয়ে দেখা করার কথা বলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আর এতে তাকে সহায়তা করে অজ্ঞাত আরো দুই যুবক।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম পিপিএম বলেন, এই মামলার আসামি বখাটে যুবক রাকিন ও তার সহযোগী দুই বন্ধুকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে মামলা তুলে নিতে বিভিন্ন লোকজন মারফত হুমকি প্রদান করেছে বলেও বাদী অভিযোগ করেন। আসামি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী কলেজ ছাত্রীর পরিবার নিরাপত্তহীনতায় রয়েছে বলে জানান তিনি।
আমাদের কাগজ//টিএ




















