সারাদেশ ১৫ অক্টোবর, ২০২২ ০২:১২

গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইনে গ্যাস লাইন সংস্কার করার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মো. সিরাজ (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান (১৯), মো. আজিজুল (৭০) ও মো. আব্দুর রহমান (৬০)। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায় তাঁরা কেউ  তিতাস গ্যাসে কেউ চাকরি করতেন না। চুক্তি ছাড়া  ১২ মাস কাজ করছে। রাতে একটি লাইনে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। চিকিৎসক দুজনকে ভর্তি দিয়েছেন। বাকি তিন জনকে অবজারভেশনে রেখেছেন চিকিৎসক। তাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, মধ্যরাতে জুরাইন থেকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি তিন জনকে অবজারভেশনে রাখা হয়েছে।

 

আমাদের কাগজ//টিএ