সারাদেশ ১৭ অক্টোবর, ২০২২ ০৫:৪৩

নেত্রকোনায় বিজয় পেলেন আ.লীগের প্রার্থী

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে বিজয় পেয়েছেন  আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট অসিত সরকার সজল।

সোমবার জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের ফলাফলে তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট অসিত সরকার সজল ৯৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসমা সুলতানা প্রজাপতি প্রতীকে ২১৯ ভোট আওয়ামী লীগের বিদ্রোহী মো. আবু সহিদ খান জ্যোতি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। মোট ভোট পড়েছে ১২০৬টি। বাতিল হয়েছে ৫টি ভোট। মোট বৈধ ভোট ১২০১টি।

জেলার ১০টি উপজেলায় মোট ভোটার ছিল হাজার ২১১ জন। চেয়ারম্যান পদের বিপরীতে জন, সাধারণ সদস্য পদে লড়েছেন ৪১ জন সংরক্ষিত আসনে ছিলেন ১২ জন প্রতিদ্বন্দ্বী।

আমাদের কাগজ/ ইদি