জেলা প্রতিনিধি: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নাজমুল হোসেন উখিয়ার থাইংখালীর ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ১৯ নম্বর ক্যাম্পের এ/ ১০ ব্লকের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।
তাজনিমারখোলা ক্যাম্পের রোহিঙ্গারা জানান, মুখোশধারী একদল যুবক ক্যাম্পে ঢুকে ধারালো অস্ত্র বের করে সৈয়দকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা সৈয়দ হোসেনকে কুপিয়ে শরীরের হাতে, গলায় বুকে আঘাত করে।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।’
স্থানীয় রোহিঙ্গাদের দাবি, হাফেজ সৈয়দ হোসেন আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিপক্ষে সব সময় সোচ্চার ছিল। এই কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাঁদের। এ নিয়ে গত এক সপ্তাহে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনটি হত্যাকাণ্ড ঘটল।
আমাদের কাগজ//টিএ





















