সারাদেশ ২৮ অক্টোবর, ২০২২ ১১:৩০

গণসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি: বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ অক্টোবর) রাতে রংপুরে পৌঁছান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ আখতারুজ্জামান মিয়া।

তিনি বলেন, বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে প্রধান অতিথি রংপুরে পৌঁছেছেন। এছাড়াও সমাবেশকে সফল করতে দুই দিন আগে থেকেই নেতা-কর্মীরা রংপুরে অবস্থান নিয়েছেন। কেউ কেউ এখনো পথে আছেন।

আগামীকাল দুপুর ২টার দিকে বিভাগীয়ে এই গণসমাবেশ শুরু হবে।

সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।


আমাদেরকাগজ/এইচএম