সারাদেশ ৭ নভেম্বর, ২০২২ ০৩:২৬

ফতুল্লায় এসি বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, কবি গায়ক এস শামীমের ফতুল্লা চৌধুরী বাড়ির বাসভবনে দুপুর ১টায় এসি বিস্ফোরণ হয়। এতে এস শামীম, ছেলে বাবন ( ২৮) তার নাতীসহ আরো দু’জন দগ্ধ হয়। তাদেরকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন প্রধান সাংবাদিকদের জানান, কবি গায়ক এস শামীমের বাসভবনের ভেতর তার স্টুডিও। সেখানে বিভিন্ন সময় গান ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলত। মার্ক ভিডিও রেকর্ডিং নামের ওই কক্ষে সোমবার দুপুর ১টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণ হয়। এতে এস শামীম, তার ছেলে-নাতিসহ পাঁচজন দগ্ধ হয়েছে।

আমাদের কাগজ/ইদি