সারাদেশ ৯ নভেম্বর, ২০২২ ০৩:০৯

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে কেড়ে নিল ৪ জনের প্রাণ

ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টোপথে চলছিল কাভার্ডভ্যান। অবশেষে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে  চার জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল।নিহত তিনজন হলেন- কুমিল্লার দূর্গাপুরের বাসিন্দা কাভার্ড ভ্যানচালক মো. নাজমুল (৩৫), বাসযাত্রী পিরোজপুরের নেছারাবাদের মো. ফোরকান (৫০) ও লক্ষ্মীপুরের রিয়াজ উদ্দিন (৩২)।

পুলিশ জানায়, কালে মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রামমুখী অংশ সড়ক উন্নয়ন ও সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী অংশে দ্বিমুখী যান চলাচল করতে থাকে। বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আমাদের কাগজ//জেডআই