চট্টগ্রাম প্রতিনিধি: প্রশাসনের আশ্বাসে ১৩ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছেন চট্টগ্রামের লাইটারেজ শ্রমিকরা। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।
এর আগে শুক্রবার সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে লাইটার জাহাজে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধের ডাক দেন শ্রমিকরা।
অপর দাবিগুলো হলো- লাইটার জাহাজের শ্রমিকদের ওঠা–নামায় ব্যবহৃত চরপাড়া ঘাটের ইজারা বাতিল, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ, সাঙ্গু নদীর মুখ খনন করে লাইটার জাহাজের নিরাপদ পোতাশ্রয় করা।
আমাদেরকাগজ/এইচএম




















