সারাদেশ ১৮ নভেম্বর, ২০২২ ০১:০২

বিয়ের কথা বলে প্রেমিকাকে রাতভর ধর্ষণ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে এক কিশোরীকে (১৩) একাধিকবার ধর্ষণ করেছে ইব্রাহিম শেখ (১৯) নামের এক যুবক। এ ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সালথা থানার ওসি মো. শেখ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ভাওয়াল ইউনিয়নের দজরা পুরুরা গ্রামের আবুল খায়ের শেখের ছেলে ইব্রাহিম শেখ (১৯)।

জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ইব্রাহিম ভুক্তভোগী কিশোরীকে বিয়ের কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। এ সময় বিয়ে না করে তার বাড়ির পাশে একটি ধানখেতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ইব্রাহিম। পর দিন সকালে ভুক্তভোগী কিশোরীকে ফের বাড়িতে পাঠিয়ে দেয়।

এদিকে গত ১৪ নভেম্বর রাতে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে গিয়ে আবারও তাকে ধর্ষণ করে ইব্রাহিম। এ সময় ভুক্তভোগী কিশোরীর পরিবার ও স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশকে সংবাদ দেন।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে ইব্রাহিমের তিন মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইব্রাহিমের বিরুদ্ধে একটি মামলা করেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আমাদেরকাগজ/এইচএম