সারাদেশ ২০ নভেম্বর, ২০২২ ০৩:১২

রাজধানীতে নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর শ্যামপুরে একটি বাসা থেকে মিতু ফকির (২৫) নামে এক নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মো. মিরাজতে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে করিমুল্লাহবাগ ইস্টার্ন হাউজিংয়ের একটি বাড়ির ৫ম তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, বাড়িটির ৫ম তলার একটি ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর বিষয়ে ওই গৃহবধূর পরিবারের অভিযোগ থাকায় তার স্বামী মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছো। বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের মামাতো ভাই মাইনুল হাসান জানান, আমার বোন পেশায় আইনজীবী ছিলেন। তিনি জজ কোর্টে প্র্যাকটিস করতেন। তার স্বামী মো. মিরাজও জজ কোর্টে প্র্যাকটিস করেন। গত জুলাই মাসে তাদের বিয়ে হয়। আজ বাসায় রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় আমার বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় নিহতের স্বামী মিরাজকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি।

তার বোনকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

 
 

আমাদের কাগজ/এম টি