নিজস্ব প্রতিবেদক: হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে মধু চক্রবর্তী নামে এক রোগী আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, মধু চক্রবর্তী হীরণ চক্রবর্তীর ছেলে। পেশায় ধান-চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবীর সুমন সংবাদমাধ্যমকে জানান, মধু চক্রবর্তী বৃহস্পতিবার শ্বাসকষ্ট, বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালের ভর্তি হন। রাতে স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের কাগজ/ইআ




















